কালকিনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালকিনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

আজ শুক্রবার ১০ জানুয়ারি সকালে উপজেলা চত্তর থেকে র‌্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, পৌর আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক মেহেদী হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট (প্রমুখ)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads