সারা দেশ

কাদিরাবাদ সেনানিবাসে “শপথ গ্রহণ ও কুচকাওয়াজ” অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০২৩

 নাটোর প্রতিনিধি:

নাটোরে কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং রিক্রুট ব্যাচ- ২০২৩ এর শপথ গ্রহণ এবং ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কাদিরাবাদ সেনানিবাসের এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইফতেখার আনিস।

এসময় তিনি রিক্রুটদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশে সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় কাজ করতে হবে। দেশ গঠনের সকল নবীন সৈনিকদের দায়িত্ব পালন করতে হবে।

কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আইনুল হকসহ  প্রতিষ্ঠানের সামরিক ও অসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

এসময় কুচকাওয়াজ প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মেজর মো. রাইহানুজ্জামান। পরে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৪৫ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এবং কোর অব মিলিটারি পুলিশ এ সৈনিক হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads