ঝালকাঠির কাঠালিয়ায় একটি গাভীর দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আঃ লফিত হাওলাদারের পুত্র মোঃ কামাল হাওলাদার জানান শনিবার ভোর রাতে সেহেরী খেয়ে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মত গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গাভী গরুটি গোয়াল ঘরে নেই। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে আমার বাড়ির সামনে রাস্তার পাশে গরুটির পিছনের দুই পা কোপানো ও পায়ের রগ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পাই।





