কাউখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায় দুঃস্থ মাঝে পুষ্টি উপকরন ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আশ্রয়ণ, গুচ্ছ গ্রাম, ভূমিহীনদের মধ্যে অসহায় দুস্থদের পুষ্টি ও খাদ্য সহায়তা বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা, আবাসিক মেডিকেল অফিসার শুব্রত কর্মকার, ডাক্তার আসমা আক্তার উপজেলা স্যানিটারি অফিসার ইলিয়াস উদ্দিন প্রমুখ।





