কলারোয়ায় মেয়ের প্রেমিককে পিটিয়ে হত্যা, মেয়ের মাসহ আটক ৩

প্রতীকী ছবি

সারা দেশ

কলারোয়ায় মেয়ের প্রেমিককে পিটিয়ে হত্যা, মেয়ের মাসহ আটক ৩

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় মেয়ের প্রেমিক জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির মা, দাদা রিয়াজউদ্দীন ও মৃত রহিম বকস দফাদারের ছেলে ইউপি সদস্য আব্দুল জলিলকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাইকপাড়া গ্রামের আদম ব্যাপারী নামে পরিচিত কামরুল ইসলামের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ময়না খাতুনের (১৬) সাথে একই গ্রামের বজলু রহমানের ছেলে জনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে বুধবার গভীর রাতে মেয়েটির সাথে ওই ছেলেটি মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় মেয়েটির পিতা কামরুল পাশের ঘর থেকে বুঝতে পারে। পরে ওই রাতে মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে কার সাথে মোবাইলে কথা বলছে? প্রথমে মেয়েটি বিষয়টি করে।  এক পর্যায়ে বার বার জিজ্ঞাসাবাদে মেয়েটি ওই ছেলেটির নাম উল্লেখ করে বলে তাকে প্রায় সময় মোবাইল ফোনে সে বিরক্ত করে ।

পরে মেয়েটির বাবা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সকলের সিদ্ধান্তক্রমে মেয়েটি দিয়ে ওই রাতেই ছেলেটিকে তাদের বাড়িতে ডেকে এনে বেদম মারপিট করে হাত-পা ভাঙ্গাসহ মাথা থেতলে দিয়ে গুরুতর আহত করে।

পরে ছেলেটির অভিভাবকরা জানতে পেয়ে আহত ছেলেকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা বেগতিক দেখে সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তাররা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক বৃহস্পতিবার দুপুরে খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে ছেলেটি মারা যায়।

এ বিষয়ে মেয়েটির বাবা কামরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

আটককৃতদের বিষয়টি ওই এলাকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তৌফিকুর রহমান নিশ্চিত করেছেন।।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করি এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন আটক করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads