কলমাকান্দায় সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে স্বারকলিপি 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে স্বারকলিপি 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে স্বারকলিপি প্রদান করেছেন দলিল লেখক ও ভেন্ডার সমিতি। এতে ৪০ জনের স্বাক্ষর রয়েছে।

আজ মঙ্গলবার ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করে সংগঠনটি। 

এ সময় উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি আকতার হোসেন ও সম্পাদক গোপাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, ভেন্ডার সমিতির নেতা গৌরাঙ্গ চন্দ্র দাস, আব্দুর রশিদ আকন্দসহ ২৫ জন দলিল লেখক ও ভেন্ডার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি স্বারকলিপি পেয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে কলমাকান্দায় সাব- রেজিস্ট্রার  মো. রহমত উল্লাহ লতিফের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে যাচ্ছেন  দলিল লেখক ও ভেন্ডার সমিতি । এতে করে উপজেলার ওই কার্যালয়ে সেবা নিতে আসা ভোগান্তিতে পড়েছেন এলাকার জনগণ। অপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads