কলমাকান্দায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে কলমাকান্দা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে এ সভা হয়।

সভায় ওই ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী একেএম শাহজাহান কবীরের সঞ্চালনায় ও চেয়ারম্যান এইচ.এম ইলিয়াস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কাল্বের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল, ময়মনসিংহ খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মার্টিন মানখিন, নেত্রকোনা কাল্বের ব্যবস্থাপক মো. আব্দুল মতিন, ময়মনসিংহ কাল্বের সহকারি ব্যবস্থাপক তোফায়েল আহম্মদ ও অর্নিবান ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চন্দন তালুকদার প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads