কলমাকান্দায় বেশিরভাগ মানুষ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় বেশিরভাগ মানুষ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০২০

করোনায় আক্রান্তের সংখ্যা দেশব্যাপী  দিন দিন বাড়লেও কোনো রকম সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কলমাকান্দার মানুষ। এতে আশংকা করা হচ্ছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলাব্যাপী ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস।

ঈদুল ফিতরের পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না কোথাও। ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার বার তাগিদ দিলেও শতকরা ৯০ ভাগ মানুষই মাস্ক ব্যবহার করেন না। যারা ব্যবহার করছেন তাদের অনেককেই দায়সারা ভাবে মাস্ক ঝুঁলিয়ে রাখতে দেখা যায়। মাস্ক ব্যবহার করলে ও সামজিক দূরত্ব না মানলে সরকারের পক্ষ থেকে জরিমানার নির্দেশনা থাকলেও কলমাকান্দায় উপজেলা প্রশাসন আজও কাউকে জরিমানা করেননি, এ রির্পোট লেখা পযর্ন্ত চলেনি কোন অভিযান। 

উপজেলার হাট-বাজারে রাত ৯/১০টা পর্যন্ত খোলা থাকে প্রায় সব ধরনের দোকানপাট ।নিয়মানুযায়ী দোকান বা মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা ও দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও কেউ মানছেন না এসব স্বাস্থ্যবিধি!

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন  জানান, ২০৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা ময়মনসিংহে পাঠানো হয়েছে। গত ১৬ জুন পর্যন্ত ১৫২ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। আজকালের মধ্যে বাকি রিপোর্টগুলো পেয়ে যাব। এ পযর্ন্ত ৬ জন আক্রান্ত হয়েছেন ।  এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা যার যার নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন।

ঈদের পর আক্রান্তদের মাঝে খারনৈ ইউনিয়নের ১ জন ও সদর ইউনিয়নের ১ জন।  বর্তমান প্রেক্ষাপটে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। উপজেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার জন্য সচেতনতামূলক প্রচার অব্যাহত আছে। তবে কলমাকান্দায় বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা  বলেন- এতদিন করোনা ভাইরাসের প্রকোপ খুব একটা ছিলো না । উপজেলায় হাট - বাজারে  সামজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মানার জন্য সচেতনতা মূলক প্রচার অব্যাহত আছে । আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনায় আমরা আবারো কঠোর অবস্থানে যাবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads