কলমাকান্দায় বিএডিসির উন্নয়ন কাজ উদ্বোধন

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাশুরা গোপাট পাঁকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি মানু মজুমদার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় বিএডিসির উন্নয়ন কাজ উদ্বোধন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় সদর ইউনিয়নের মন্তলা এলাকায় মহিষাশুরা গোপাট (সড়ক) পাঁকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার দুপুরে কলমাকান্দার মানু মজুমদার এমপি এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর হাওরে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও কৃষকদের নিরাপদ ও দ্রুত ফসল পরিবহন সুবিধা প্রদান কর্মসূচির প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হচ্ছে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মত বিএডিসির পরীক্ষামূলকভাবে প্রায় ৪০ লাখ টাকার ব্যয়ে চৌধুরী সিন্ডিগ্রেড ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।


আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads