সারা দেশ

কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সে এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ সুকুমার বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, এমপির পত্নী নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার ,  জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার,  উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ  সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , উপজেলার বিভাগীয় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয়  জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি এমপি মানু মজুমদার এর নেতৃত্বে বের হয়ে কলমাকান্দা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ওই র‍্যালি শেষে সাড়ে ৯টায় কলমাকান্দা উপজেলা পরিষদের নতুন হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এর আগে ওইদিন  সকাল সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি মানু মজুমদার তার পত্নী  ক্যামেলিয়া মজুমদারসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads