নেত্রকোণার কলমাকান্দায় ফের মঙ্গলবার বিকালে আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে।
উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও, চৈতা, নয়া চৈতা, দারাপাড়া, বাঘবেড়, চন্দ্রডিঙ্গা এলাকায় ৩০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে।
এ বছর উপজেলার রংছাতি ইউনিয়নে ২০০ একর জমিতে রবিশস্য চাল কুমড়া, করলা, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ করেছিলেন কৃষকরা । কিন্তু অসময়ের এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা । মঙ্গলবার বিকালে প্রায় ৩০ মিনিটের ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে লাউ, টমেটো,মরিচ করলাসহ বিভিন্ন ফসলের চাষের ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে চাল কুমড়া, মিষ্টি লাউ, টমেটো,মরিচসহ বিভিন্ন সবজিতে পচন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন রবিশস্য কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফারুক আহমেদ নিকট জানতে চাইলে তিনি বলেন মঙ্গলবার বিকালে আকস্মিক শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি হয়েছে রংছাতি ইউনিয়নের পাঁচগাও, চৈতা, নয়া চৈতা, দারাপাড়া, বাঘবেড়, চন্দ্রডিঙ্গায়। ক্ষয়ক্ষতি নিয়ে মাঠে জরিপের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য এর আগেও ২৬শে ফেব্রুয়ারি গত বুধবার রাতে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নে আকস্মিক শিলাবৃষ্টিতে ১৫৩ একর রবিশস্য ফলন ক্ষতি হয়েছে।





