কলমাকান্দায় পরিকল্পনা দুইদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় পরিকল্পনা দুইদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় আজ বৃহস্পতিবার বিকালে সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন পরিকল্পনার দুইদিন ব্যাপী কর্মশালার সমাপ্তি হয়েছে । 

উপজেলায় নাজিরপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নাজিরপুর এপি প্রশিক্ষণ কক্ষে সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন প্রান্তিক সুবিধাভোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা, বিভিন্ন কমিটির সদস্যরা, সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তাদের অংশ গ্রহণে সাস্টেনিবিলিটি এবং ট্রানজিশন পরিকল্পনার দুইদিন ব্যাপী কর্মশালার শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে নাজিরপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক পরিচালক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এর সাগর মারান্ডি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেত্রকোণা এপিসি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা,ময়মনসিংহ রিজিওনাল ডিএমই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিশ্বজিত কুমার সাহা, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু ও সাংবাদিক শেখ শামীম প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads