কলমাকান্দায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি 

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

কলমাকান্দায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন, ২০২১

টানা দুই দিন অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে । গত ২৪ ঘন্টায় কলমাকান্দা উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার। অতি বৃষ্টির ফলে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এভাবে বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। 

মঙ্গলবার মধ্য রাত থেকে অতি বর্ষণে কারণে সীমান্তবর্তী গনেশ্বরী , মঙ্গলেশ্বরী, মহাদেও নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে ওঠেছে পুরো উপজেলার উব্দাখালী নদী। 

এদিকে উপজেলায়  দুদিন ধরে অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকার জনসাধারণ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads