কলমাকান্দায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় ক্যান্সার, কিডনী, লিভার ফিরোসিস, স্ট্রোকে প্যারালাইসেস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে ।

আজ শুক্রবার  (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে জাতীয় সমাজসেবা কল্যাণ পরিষদের উদ্যোগে ২৭ জন ব্যক্তির মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম ও ইউএসডব্লিউ আব্দুর রহমান প্রমুখ ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads