কলমাকান্দায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, ২০২০

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলায় জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিরাজ আলী, বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, মো. ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads