বান্দরবানের আলীকদম উপজেলায় প্রতিবন্ধি ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আলীকদম সেনা জোন। প্রতিবন্ধী দুঃস্থ পরিবারের পাশাপাশি আনসার ভিডিপি ও বাজারের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের মাঝেও এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১ টার সময় আলীকদম জোন পরিচালিত মিষ্টি বাড়ী ক্যািন্টনের মাঠে ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম। এসময় আলীকদম সেনা জোনের জেডএসও মেজর মোস্তাক আহাম্মেদসহ আলীকদম জোনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লকডাউনের শুরুর পরপরই প্রতিদিন আলীকদম জোনের পক্ষ থেকে একশ এর অধিক কর্মহীন সাধারণ অসহায় ও দূঃস্থ পরিবার মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়। পাশাপাশি আলীকদম জোনের সহযোগিতায় বিভিন্ন স্বেচ্ছোসেবী সংগঠনও ত্রাণ সামগ্রী বিতরন করছেন।
ত্রাণ বিতরণের সময় আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম বলেন, এখন দূর্যোগকালীন সময়ে আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কঠিন কাজও সহজ হয়ে যাবে। আলীকদম জোনের আওতাধীন কোন পরিবারের খাদ্য সংকট হলে আমাদের জানাবেন,আমরাই বাড়ীতে পৌছে দেব। সরকারী নির্দেশনা মেনে আপনারা যার যার ঘরের অবস্থান করুন। আপনারা নিজেরাও কোন ঝুকিঁতে পড়বেন না ,পরিবার ও চারপাশের মানুষগুলোকেও কোন ঝুকিতে ফেলবেন না।





