স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘাসফুল এর কর্মহীন, অসহায়, দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
আজ শনিবার (১৪ আগষ্ট) বেলা ১০টায় বেসরকারী এনজিও সংস্থা ঘাসফুল নিয়ামতপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১শটি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মহীন, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।
ঘাসফুল নিয়ামতপুর এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, নিরীক্ষক মোঃ নুরুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুল শাখা ব্যবস্থাপক মোঃ জুয়েল রানা, হিসাবরক্ষক সোহেল রানা নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সায়াবিন তেল, ১ কেজি লবন ও ২টি মাস্ক প্রদান করা হয়।





