করোনা উপসর্গ নিয়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা উপসর্গ নিয়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২০

দাগনভুঞা জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে সোমবার রাতে করোনা উপসর্গ- জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে মসজিদের এক মুয়াজ্জিনের (৬৮) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ওই গ্রামের নিজ বাড়ির মাসজিদের মুয়াজ্জিন ছিলেন।

আল হাতীম হজ্ব কাফেলার পরিচালক ইমাম উদ্দিন জানান, তার ইমামতিতে বেলা ১১টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় তার টিমের ৪ জন সহ মুয়াজ্জিনের কয়েকজন স্বজন সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযায় অংশ নেন। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, নিহত ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিলো বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।এবং তা পাঠানো হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads