দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে কম। গত বছরের ৫ মে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরে ৮ মে সাতজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৫৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৯৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।





