করোনায় ১ মৃত্যু, শনাক্তের হারও ১-এর ঘরে

প্রতীকী ছবি

জাতীয়

করোনায় ১ মৃত্যু, শনাক্তের হারও ১-এর ঘরে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২২

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads