করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাবতলীর সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজবুল হক (৭৪)।
করোনা ভাইরাস পরীক্ষায় তাঁর নমুনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।
নজবুল হকের বাবা সৈয়দ আহম্মদ যুক্তফ্রন্টের এমএলএ ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামে। নজবুল হক গাবতলীর সুখানপুকুর এলাকায় সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন, বাজার ,স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্ঠা করেছেন।





