করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।

মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘সাধারণ ফ্লুয়ের উপসর্গ নিয়ে গত ২৪ এপ্রিল থেকে ৪০ বছরের ওই পুলিশ কনস্টেবল সেলফ কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।’

এই প্রথম কোনো পুলিশ সদস্যদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো।

জানা গেছে, ওই পুলিশ সদস্য রাজধানীর ফকিরেরপুলের একটি হোটেলে সেলফ কোয়ারেন্টিনে ছিলেন।

পুলিশের ওয়ারী বিভাগের এক কর্মকর্তা জানান, এক বা দুইদিন আগে ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রাত ১০টার দিকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আজ পরীক্ষার ফল আসলে জানা যায় যে তিনি করোনা পজিটিভ ছিলেন।

সারাদেশে এখন পর্যন্ত দুইশ’রও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং ছয়শ’রও বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads