করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, দেশে রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এদিকে গত ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads