করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১

ফাইল ছবি

জাতীয়

করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন।  এ সময় তিন হাজার ১৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। আর মোট মারা গেছেন এক হাজার ১৭১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা রবিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৬০টি ল্যাবে মোট ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬৫টি। শনাক্তের হার ২১.৬৫।

করোনায় নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী পাঁচজন। হাসপাতালে ২০ জন, ১১ জন বাড়িতে এবং মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৯০৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads