করোনায় কেড়ে নিল ১ লাখ ৬০ হাজার প্রাণ

সংগৃহীত ছবি

বিদেশ

করোনায় কেড়ে নিল ১ লাখ ৬০ হাজার প্রাণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরইমধ্যে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ ষাট হাজার। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬,৫০৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৬০,৬৪৩ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার ১৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৯৬ হাজার ৪৮২ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ লক্ষ ৭৩ হাজার ২৫ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৫,২৬৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় বুধবার (১৫ই এপ্রিল) মৃত্যু হয় ১,৮৬৭ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৯,০১৪ জনের।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৬৩৯ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৩৭ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৩,২২৭ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৯২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯২৭ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯১ জন।

এছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৬৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৯,৩২৩ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭৯৩ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯৮৩ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩,৮২৪ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৮৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫২৫ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৫,৪৬৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২,১৪৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads