জাতীয়

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, ২০২১

গেল ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের ২১৪টি ল্যাবে ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষায় আরও ৩২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন।

আজ রোববার (২১শে ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এদিকে, বিশ্বে এখন পর্যন্ত ১১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ গেছে ২৪ লাখ ৭৩ হাজার ৪৬৩ জনের। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭৯৯ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads