করোনার ফাঁকে ডেঙ্গুর বিস্তার, নিস্তার নেই  নগরবাসীর

সংগৃহীত ছবি

জাতীয়

সংক্রমণ গতবছরের তুলনায় বেশি

করোনার ফাঁকে ডেঙ্গুর বিস্তার, নিস্তার নেই নগরবাসীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মে, ২০২০

করোনা সংক্রমণের মধ্যে দেশের মানুষের নাকাল অবস্থা। তার মধ্যে এবার বড় জোড়ে ধাক্কা দিতে শুরু করেছে মশাবাহিত আরেক আতঙ্ক ডেঙ্গু। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ গতবছরের তুলনায় বেশি। ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে গেলো মাস থেকেই। এ সময়ে ডেঙ্গুর সংক্রমনও গতবারের তুলনায় বেশি। এতে আতঙ্কিত নগরবাসী।

করোণার ডামাডোলে হাসপাতালগুলোতে জ্বর নিয়ে কতোটুকু স্বাস্থ্যসেবা পাওয়া যাবে সেইটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, গত বছরের অভিজ্ঞতায় সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি নিয়েও রয়েছে নানান প্রশ্ন।

ঋতু বদলের পালায় দেশে এখন গ্রীষ্মকাল। এরই মধ্যে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আর গত বছর বৃষ্টিপাতের কারণে এই সময়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিলো মশাবাহিত ডেঙ্গু রোগ।

রোগটি গেলো বছর কেড়ে নিয়েছিলো একশ ৭৯টি প্রাণ। দেশ্যব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো এক লাখ এক হাজার ৩৫৪ জন। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি, গতবছরের এডিস মশার হটস্পটগুলো আবারো ধ্বংস এবং মনিটর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে, লকডাউনের কারণে কোথাও যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় এমন পরামর্শ তাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads