করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। বিশ্বের ১৬২ টি দেশ ও অঞ্চলে আক্রান্ত এক লাখ ৮০ হাজারের বেশি।
এদিকে, করোনাভাইরাসে নতুন কেন্দ্রভূমি ইউরোপে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রোববার রেকর্ড মৃত্যুর পর সোমবারও ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে দুই দিনে দেশটিতে ৭শ’র বেশি মানুষের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত অন্য চার দেশ স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে প্রায় একশ মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আরো কঠোর ব্যবস্থা আরোপ করেছে জার্মানি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অন্য সব সীমান্ত আজ থেকে ভ্রমণকারীদের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
নিত্যপণ্যের দোকান ছাড়া বাকি সব দোকান ও ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। ইউরোপের বাইরে ইরানে মৃতের সংখ্যা আটশ’ ছাড়িয়েছে।





