করোনা উপসর্গে গৌরনদী সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা উপসর্গে গৌরনদী সাবেক ইউপি সদস্যের মৃত্যু

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই, ২০২১

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মোঃ মিন্টু শিকদার (৪৫) আর নেই।

সোমবার ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। একইদিন বিকেলে ইউনিয়নের শরিফাবাদ গ্রামের নিজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads