প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে ওঠেছেন।
এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৫০ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয় আরো ৩৩১৯ জন। সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জনের শরীরে।
এর চেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২২ এপ্রিল। সেদিন ৪ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়।
এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৩৭ হাজার ২৪৭। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৮২ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। খুলনায় মারা গেছেন ১৪ জন। ঢাকা ও চট্টগ্রামে ৮ জন করে, সিলেটে ৬ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে একজন মারা গেছেন করোনায়। বরিশালে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি গত ২৪ ঘণ্টায়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৫০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ। এর আগের দিন এটি ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।





