দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩২ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ।
আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।





