দেশে করোনাভাইরাসে একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এটি ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল একদিনে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকে।
নতুন পাঁচজনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে ৩৫০ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.১৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪২৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমকি ৪০ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।





