কক্সবাজার শহরের তরুণীর লাশ মিলল পেকুয়ায়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কক্সবাজার শহরের তরুণীর লাশ মিলল পেকুয়ায়

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০২২

কক্সবাজারের চকরিয়ার (অবিভক্ত) পেকুয়া উপজেলা সদরের নুইন্যামুইন্যা ব্রীজ বিল নামের এলাকায় মোহছেনা আকতার নামের তরুনীর মরদেহ পাওয়া গেছে। মঙ্গলাবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে।

ওই তরুনীর কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল ছাবের আহমদের মেয়ে। তার ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মোঃ আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দল গেছে। তবে আলামত সংগ্রহের জন্য সিআইডির দলকে খবর দেয়া হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads