কক্সবাজারে ভুয়া আইনজীবী আটক: ৬ মাসের জেল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কক্সবাজারে ভুয়া আইনজীবী আটক: ৬ মাসের জেল

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০২০

দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসা এক ভুয়া আইনজীবীকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজারের আরডিসি রায়হান কায়সারের নেতৃত্বে আইনজীবী সমিতির গঠিত সার্ভেলেন্সটিমের সদস্যরা এই ভুয়া আইনজীবীকে শনাক্ত করে।

আটক ভুয়া আইনজীবীর নাম মোহাম্মদ মঈন উদ্দিন। সে দীর্ঘ কয়েক বছর ধরে কোর্ট বিল্ডিং মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এডভোকেট মোশারফ হোসেনের চেম্বারে বসে আইন পেশা চালিয়ে যাচ্ছিলেন। তার বাবার নাম মো. ইউনুছ এবং সে শহরের বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এক শ্রেণী প্রতারক নানাভাবে সাধারণ মানুষকে হয়রানী বা প্রতারণা করে আসছে এতে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল। তাই আমরা একটি সার্ভেলেন্সটিম গঠন করে দিয়েছি এসব প্রতারণা শনাক্ত করে আটক করার জন্য। এর অংশ হিসাবে আজকে এই বড় প্রতারক চক্র আটক হলো। এ সময় তার কাছ থেকে জেলা ও দায়রা জজ,সহকারী জজ, জেলার, ডেপুটি জেলার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সীল পাওয়া গেছে। এ সময় উক্ত খুরুশকুল পঞ্চায়েতপাড়া এলাকার হারাধন চন্দ্রদে নামের একজন সহকারীকে আটক করা হলেও তাকে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে ছেলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া আইনজীবী ৬ মাসের কারাবাস প্রদান করা হয় বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads