কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ফাইল ছবি

সারা দেশ

কক্সবাজারে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ শুক্রবার দুপুরে সংসদ-সদস্য সাইমুম সরওয়ার কমলসহ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে প্রায় দুই ঘণ্টা আলাপের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুমিনুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, একজন চিকিৎসককে মারধরের ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই কর্মবিরতিতে যায় তারা।

মারধরের শিকার চিকিৎসকের বিরুদ্ধে এক নারী ইন্টার্ন চিকিৎসকের যৌন হয়রাণির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ উঠা চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র বদলী করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়ে তাদের চিকিৎসা কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রাণির অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গত ২ ফেব্রুয়ারি এই ঘোষণা দেন তাঁরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads