কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে ঢেউয়ের সাথে অকস্মাৎ উঠে এসেছে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির মাছ। সৈকতের ডায়াবেটিক, শৈবাল, লাবণী পয়েন্টে যতদূর চোখ গেছে শুধু মাছ আর মাছ। তবে বালিয়াড়িতে উঠে আসা এসব মাছ মৃত ও ছোট প্রজাতির। সকালে জোয়ারের সময় এসব মরা মাছ উঠে আসে বলে জানায় স্থানীয়রা।





