আইন-আদালত

কক্সবাজার ঈদগাঁওয়ের গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২৩

কামাল শিশির, রামু:
কক্সবাজারের ঈদগাঁওয়ের আলোচিত ও চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী স্বামী আবু তাহের(২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৫। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রামু উপজেলার চাকমারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের দায়িত্বশীল একটি সূত্র। গ্রেফতারকৃত আসামী আবু তাহের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়া এলাকার মীর আহমদের ছেলে।
র্যাব জানায়, গেলো ১০ মার্চ বিকালে ঈদগাঁও থানাধীন দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা একই এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার।পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে মৃত মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (০২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ফাতেমা’র মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ ভিকটিমের স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে ৩ জনের নামে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১২/০৩/২০ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads