মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৫২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় এ দূর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত জিল্লুর রহমান একটি হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধ নিয়ে ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে উঠতেই একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে, পরিবারের পক্ষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





