এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২০০ টাকা

প্রতীকী ছবি

জাতীয়

এ বছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২০০ টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০২০

এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। খাদ্যপণ্যের বাজারমূল্য ধরে এই হিসাব করা হয়।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সভার পর ফিতরার হার ঘোষণা করেন।

তিনি বলেন, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল। তবে সর্বোচ্চ ফিতরা ছিল ১ হাজার ৯৮০ টাকা ছিল।

এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads