এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮

সংগৃহীত ছবি

বাংলাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০২১

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তর্ণী হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। 

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। শিক্ষা বোর্ডগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। একইসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

প্রথমে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফল প্রকাশের আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী।  

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads