এলজিইডিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

এলজিইডিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

  • পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলীর এর কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগরিব বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন নির্বাহী প্রকৌশলী জি. এম সাহাবু্দ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন ও হিসাব রক্ষক বিমল চন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদার ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মিলাদ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপুর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads