এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে।
আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, “২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।”
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।





