এগিয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতাল উন্নয়নের কাজ

লালমনিহাট সদর হাসপাতালের নব নির্মিত ভবন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

এগিয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতাল উন্নয়নের কাজ

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন, ২০১৯

দ্রুত এগিয়ে চলছে লালমনিরহাট সদর হাসপাতালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ। ৩১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ১০৯ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে ৭তলা বিশিষ্ট বহুতল ভবন। তবে বর্তমানে ৫০শয্যার জনবলে চলছে ১০০ শয্যার কাজ। হাসপাতালে মোট ৪৮টি পদ শুন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

লালমনিরহাট জেলায় প্রায় ১৬ লাখ জনসংখ্যার একমাত্র জেলা সদর হাসপাতালটিতে প্রয়োজনের তুলনায় ৪৮জন পদ শূন্য থাকায় রোগীদের সেবাদান কার্যক্রম ব্যহত হচ্ছে। ওইসব পদ শূন্য থাকায় প্রায়ই জেলার রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় জেলার ব্যস্ততম এই হাসপাতালটিতে রোগীদের সেবা দানে চরমভাবে বিঘœ ঘটছে।

হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানাযায়, জুনিয়র কনসাটেন্ট (চক্ষু) ১জন, জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি) ১জন, জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) ১জন, জুনিয়র কনসালটেন্ট (অনির্ধারিত) ৩জন, মেডিকেল অফিসার-২জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার-৩জন, রেডিওলজিস্ট-১জন, প্যাথলজিস্ট-১জন, সহকারি সার্জন-৬জন, মেডিকেল অফিসার (আয়ু)-১জন, ডেন্টাল সার্জন-১জন, সেবা তত্বাবধায়ক-১জন, পরিসংখ্যান কর্মকর্তা-১জন, নার্সিং সুপারভাইজার-১জন, স্টাফ নার্স-৪জন, সহকারি নার্স-৫জন, মেডিকেল টেকনোলোজিস্ট (ল্যাব)-১জন, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিঃ)-১জন, মেডিকেল টেকনোলোজিস্ট (রেডিওঃ)-১জন, ফার্মাসিস্ট-২জন, হিসাবরক্ষক-১জন, হেলথ এডুকেটর-১জন, লিলেন কিপার-১জন, স্টোরীলাইজার কাম- মেকানিক-১জন, ইন্সট্রেন্টমেন্ট কেয়ারটেকার-১জন, অফিস সহায়ক-৩জন, স্ট্রাচার বেয়ারার-১জন ও কুক/মশালচী-১ জন ও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদসহ মোট ৪৮ টি পদ শূন্য রয়েছে। তবে এত সংকটের মাঝেও আশার বানী হলো, ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত এগিয়ে চলা। যা আগামী ১ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। তাই কাঙ্খিত সেবা পাওয়ার আশায় বুক বেঁধেছে জেলার মানুষ।

এদিকে গত বছরের নভেম্বর মাসে ডা. গোলাম মোহাম্মদ তত্বাবধায়ক হিসেবে যোগদানের পর থেকে হাসপতাল পরিস্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য বিষয়ে উন্নতি হওয়া শুরু করেছে। পরিবেশন করা হচ্ছে সুস্থ্য পরিবেশে রোগীদের মানসম্মত খাবার। প্রতিটি রোগীর জন্য প্রতিদিন ১২৫ টাকা হারে খাবারের জন্য বরাদ্দ যা সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক সিডিউল মোতাবেক খাবার সরবরাহ করা হচ্ছে। মনিটরিং করা হচ্ছে স্বাস্থ্যসেবার মান।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. গোলাম মোহাম্মদ জানান, ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে মোট প্রয়োজন ১৬৫ জন। কিন্তু এর মধ্যে ৪৮ জন কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে শূন্য রয়েছে। দ্রুত এসব শুন্য পদ পুরন হলে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করা সম্ভব হবে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাশেম আলী জানান, লোকবল নিয়োগসহ নানা সংকটের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। জনবল পূরণ করা হলে এ জেলার রোগীদের কাঙ্খিত সেবা প্রদান করা যাবে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads