এখনো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : কাদের

সংগৃহীত ছবি

বাংলাদেশ

এখনো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে এখনো ষড়যন্ত্র আছে, হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০০৪ সালে ২১শে আগস্টের গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান টার্গেট করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসব ষড়যন্ত্রকে উপেক্ষা করে এখন ভোট হলে বিপুল ভোটে আবারো শেখ হাসিনা বিজয়ী হবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২১শে আগস্ট ব্যর্থ হয়েছে। এখনো ষড়যন্ত্র আছে, আমরা জানি। কারণ আপনারা জানেন, বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিলেন যে নির্বাচনে তাকে হারানো কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। সেজন্যই হত্যা। হত্যাকাণ্ড কেন? নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। সে কারণেই তাকে হত্যা (হত্যাচেষ্টা)।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্ট প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। এত জনপ্রিয় এখন বঙ্গবন্ধুর কন্যা, সারা বাংলায় ভোট হলে বিপুল ভোটে আবারো বিজয়ী হবেন। কাজেই তাকে সরাতে হলে হত্যার বিকল্প তো নেই। সেজন্য আজ ষড়যন্ত্র হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads