এক হাজার বছর ধরে ইঁদুর খাচ্ছে চীনারা!

সংগৃহীত ছবি

বিদেশ

এক হাজার বছর ধরে ইঁদুর খাচ্ছে চীনারা!

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের তৈরি বলে আঙ্গুল তুলছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে, চীন দাবি করছে সামুদ্রিক খাবারের বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস।

এদিকে বিশেষজ্ঞরা বলেছেন, বাদুড় থেকে ছড়িয়েছে এই করোনা ভাইরাস। আর তাই করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের পর থেকে চীনে বন্যপ্রাণী বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা দাবি করছেন, করোনা শুধু বাদুড় নয় ইঁদুর থেকেও ছড়াতে পারে। কিন্তু করোনার উতপত্তিস্থল চীনের দক্ষিণাঞ্চলে থাকা বেশিরভাগ খামার থেকেই পুরো চীনে ইঁদুরের সরবরাহ করা হতো। আর বন্যপ্রাণী বিক্রি বন্ধ থাকায় চীনে ইঁদুরের বাজারে ধ্বস নেমে গেছে। দেশটি প্রায় ২৫ মিলিয়ন ইঁদুরের খামার রয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞ ড. লি বলেন, চীনে প্রায় এক হাজার বছর ধরে ইঁদুর খাওয়া হচ্ছে। চীনে যারা অদ্ভুত খাবার বিক্রি করত, সেই রেষ্টুরেন্টে ইঁদুরের মাংস দেয়া হতো। মাত্র ১০ শতাংশ ইঁদুর বাজারে প্রকাশ্যে বিক্রি হতো। ইঁদুরের মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

জানা গেছে, ইঁদুরের মাংস বাণিজ্য বন্ধ হওয়ায় চীনের গুয়াংডং ডংগুয়ানে প্রায় তিন হাজার ইঁদুর হত্যা করা হয়েছে। তবে করোনা ভাইরাস প্রকোপ কমার পর চীনে প্রাণী বাণিজ্য আবারো চালু হবে কিনা সেটি এখনো কেউ নিশ্চিত নয় কেউ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads