সারা দেশ

একমাত্র প্রতিবন্ধী সন্তানের খোঁজে দিশেহারা মা-বাবা

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী একমাত্র প‍ুত্র সন্তানের খোঁজে দিশেহারা এক বাবা-মা। উপজেলার হামিদপুর (চিত্তিপাড়া) গ্রামের আব্দুল ওহাব ও রাশেদা বেগম দম্পত্তির একমাত্র পুত্রসন্তান আখিনুর ইসলাম (১৯)। জন্মগত ভাবেই সে বুদ্ধিপ্রতিবন্ধী।

গত বছরের ৩১ অক্টোবর ঢাকার উত্তরখান থানার বেপাড়ী বাড়ীর নিজের বোনের বাড়ী থেকে দোকানে রুটি খাওয়ার জন্য বের হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে দীর্ঘ দুই মাস পুরো ঢাকা শহর জুড়ে বিভিন্ন মাধ্যমে অনেক খোঁজাখুজি করেও আখিনুরের কোন সন্ধান পায়নি তার পরিবার। হারানোর পরেরদিন ১লা নভেম্বর তার বোন শোভা আক্তার ঢাকার উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করে (ডায়েরী নং- ১৭)। কিন্তু দীর্ঘ তিন মাসেও একমাত্র পুত্রসন্তানের কোন সন্ধান না পাওয়ায় শোকে মুহ্যমান পরিবারটি।

আখিনুরের বাবা আব্দুল ওহাব অশ্রুসিক্ত চোখে বলেন, সন্তানকে খুঁজে পেতে যে যা বলছে আমরা তাই করছি। কিন্তু আজও সন্তানের কোন সন্ধান না পাওয়ায় ওর মা বেশি ভেঙ্গে পড়েছে। কোন মতে খেয়ে না খেয়ে আমাদের দিন চলছে। কেও যদি আমার সন্তানটির খোঁজ পেয়ে থাকেন তবে (০১৭৭৩২৬০০৬৯ বা ০১৬৮৪৪৫৫৬৪৬) নাম্বারে যোগাযোগ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads