সারা দেশ

উন্নত যোগাযোগ ব্যবস্থায় বদলে গেছে শালিখায় গ্রামিন জীবন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০২৩

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাংলাদেশ ভিশন ২০৪১ কে  সামনে রেখে গ্রামকে শহর রূপান্তরের উদ্দেশ্যে  গ্রামীন অবকাঠামো যোগাযোগ শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল জি ইডি। সড়ক সেতুসহ পল্লী অবকাঠামো উন্নয়নের বদলে গেছে মাগুরার জেলার শালিখা উপজেলার চিত্র।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দেড় দশকে মাগুরার শালিখা উপজেলায় উন্নত যোগাযোগ ব্যবস্থা শহরের যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে এ সময়ের ২৮৫ কিলোমিটার এর  বেশি সড়ক কাচা থেকে পাকা এবং বিদ্যমান পাকা সড়ক  সংস্কার করেছে, নির্মাণ করা হয়েছে   ৯টি সেতু এবং ১৬৯ টি কালভার্ট। শালিখা উপজেলা এলজিইডির দেওয়া এক তথ্য থেকে জানা যায় বিগত ১৫ বছরে ইউনিয়ন পরিষদ  ৭ টি, গ্রোথ সেন্টার  ৪ টি,প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো  ৯৪  টি, খাল খনন ৪ টি,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একটি, হাট বাজার উন্নয়ন ১৩ টি, রাবার জাম্প রেগুলেটর দুইটি , ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা ৭৫০ হেক্টরসহ সর্বজনীয় সামাজিক কাঠামো উন্নয়নের আওতায় ৫০ টিরও বেশি মসজিদ মন্দির শ্মশান ঈদগাহ কবরস্থানের উন্নয়ন সার্ধিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের এলজিইডি শালিখা উপজেলা প্রকৌশলী জনাব,শোয়েব মোহাম্মদ জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদী ও উন্নয়ন এবং মাগুরা দুই আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সহযোগীতায় শালিখা উপজেলার গ্রামীন অবকাঠামোর এই উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমান উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ বাস্তবায়নধীন রয়েছে। এছাড়াও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় দলের নতুন এবং সীমানা প্রাচীর নির্মাণ সহ নতুন সড়ক নির্মাণ বা সংস্কারে  প্রায় শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তথ্য থেকে আরো জানা যায় বিগত ১৫ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের  কাজে ৩৯৯ কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়  প্রায় ৬ কোটি টাকার উন্নয়ন সকল সার্বিত হয়েছে ।

উপজেলা এলজিডির দেওয়া এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০০৯ সালের পূর্বপল্লী অবকাঠামো উন্নয়ন খাতে যতটুকু উন্নয়ন  হয়েছিল ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থাৎ  গত ১৫ বছরে তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ কয়েক শ প্রতিষ্ঠান কয়েক দশকের চেয়ে উন্নয়ন সার্বিত হয়েছে। সারা দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে শালিখা উপজেলা ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads