ব্যাংক

উচ্চ শিক্ষার জন্য অনুদান দিয়েছে জাপান সরকার

  • প্রকাশিত ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিসিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে জাপান সরকার। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’সই হয়।

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের লক্ষ্যে এ অনুদান দিয়েছে দেশটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) শীর্ষক প্রকল্পের আওতায় অনুদান দিয়েছে জাপান।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদ ‘অনুদান চুক্তি’ সই করেন।

জেডিএস শীর্ষক প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত মেয়াদে চলমান রয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো এ যাবৎ প্রকল্পের আওতায় ৪৪২ জন কর্মকর্তা মাস্টার্স ও সাতজন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মকর্তারা ডিগ্রি অর্জন শেষে দেশে প্রত্যাবর্তন করে স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads