উখিয়া থানার ওসিসহ ৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

উখিয়া থানার ওসিসহ ৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অগাস্ট, ২০২০

উখিয়া থানা কনস্টেবল মোঃ সুমনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলা করা হয়েছে। একই মামলায় উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার, ওসি তদন্ত নুরুল ইসলাম ও একই থানার এ এস আই মো. শামীমের বিরুদ্ধে নারী নির্যাতন এবং মারধরের অভিযোগ মামলা করা হয়েছে।

কক্সবাজার নারী নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ আদালতে মামলাটি করেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার নুরুচ্ছবির মেয়ে রিয়াদ সুলতানা নূরী (২২)।

বাদী পক্ষের আইনজীবি কক্সবাজারের বারের সিনিয়র আইনজীবি এড,মোস্তাক আহামদ চৌধুরী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইএর অতিরিক্ত পুলিশ সুপারক তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রিয়াদ সুলতানা নূরী জানান,পূর্ব পরিচয়ের সূত্র ধরে উখিয়া থানার কনস্টেবল মো. সুমনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে হিসাবে ভালবাসার কারণে সে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীবিক ভাবে মেলামেশা করে। পরে বিয়ের জন্য বলা হলে চলতি বছরের ৭ জুলাই আমাকে মরিচ্যা নিয়ে সেখাকে রাত পর্যন্ত একটি দোকানে বসিয়ে রাখে পরে আমি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে জানালে তিনি আমাকে উখিয়া থানায় যাওয়ার পরামর্শ দেন। সে হিসাবে আমি উখিয়া থানা গেলে ওসি মর্জিনা আক্তার,ওসি তদন্ত নুরুল ইসলাম এবং এ এস আই শামীম ও সুমন সহ আমাকে হ্যান্ডকাপ পরিয়ে পায়ে বেঁধে ব্যাপক সারা রাত মারধর করে। পরে আমাকে ১০ হাজার ইয়াবা মামলায় চালান দেওয়ার ভয় দেখিয়ে মারধরের ঘটনা এবং সুমনকে ভুলে চাওয়ার সর্তে থানা থেকে ছেড়ে দেয়। পরে আমি বাবা এবং চাচার সাথে ঘরে আসলে বর্তমানে সামাজিক এবং মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ি তাই ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আদালতের শরানাপন্ন হয়েছি।

আইনজীবি মোস্তাক আহামদ চৌধুরী জানান,কনস্টেবল মোঃ সুমনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে জোরপূর্বক র্ধষন এবং নারী নির্যাতন এবং অন্যান্যদের বিরুদ্ধে নারী নির্যাতন,মারধরের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads