ঈশ্বরদীর পাকশী বিশ্ব রোডের মুন্নারমোড়ে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় শেখ শহীদ আলী (৩৮) নামে এক যুবলীগ নেতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে খুলনার সোনাডাঙ্গা উপজেলার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে এবং সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে আপনচাচা শেখ সোহরাব আলীর মৃত্যু সংবাদ পেয়ে দিনাজপুর থেকে শনিবার ভোরে নিজস্ব পিকআপ যোগে বাড়ি যাবার পথে সকাল সাড়ে ৮টার দিকে মুন্নারমোড়ে পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশের একটি গাছের সাথে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান আকতার ঘটনার সত্যতা স্বীকার করেন।





